শিরোনাম
জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি: আইনমন্ত্রী আমি সব সাংবাদিককে গালি দিইনি: এনায়েতুল্লাহ আব্বাসি ১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬
দীপ্ত নিউজ
রাজনীতি

নির্বাচন অবশ্যই প্রয়োজন, তবে সংস্কার বাদ দিয়ে নয়: আখতার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
নির্বাচন অবশ্যই প্রয়োজন, তবে সংস্কার বাদ দিয়ে নয়: আখতার

নির্বাচন অবশ্যই প্রয়োজন, তবে সেটা রাষ্ট্র সংস্কার কার্যক্রম বাদ দিয়ে নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।

মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেস ক্লাবে, আবদুস সালাম হলে সংস্কার সমন্বয় কমিটি এবং জাতীয় নাগরিক পার্টি আয়োজিত ‘গণতান্ত্রিক রূপান্তর : মৌলিক সংস্কার ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এনসিপি সদস্যসচিব বলেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর কোনো প্রয়োজন নেই। নির্বাচন আবশ্যক তবে সেটা সংস্কার বাদ দিয়ে নয়।

আখতার হোসেন বলেন, যারা সরকার গঠন করে তারা যদি তাদের মনমাফিক বিচারপতি, দুদক পরিচালক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো প্রধান নিয়োগ করে তাহলে সেই প্রতিষ্ঠানগুলো যে অর্থে প্রতিষ্ঠিত, সেই লক্ষ্যে কাজ করতে পারবে না।

আখতার বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের অমিল থাকবেই, তবে মৌলিক সংস্কার প্রশ্নে সব রাজনৈতিক দলকে একমত হতে হবে।

’৭১ সালে জামায়াতের যে দায় রয়েছে, তা পরিষ্কার করার আহ্বান জানিয়ে এনসিপি এ নেতা আরও বলেন, এ টি এম আজহারের মুক্তির মধ্যদিয়ে একজন ব্যক্তি বিচার পাওয়ার যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হয়েছে।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।