শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নিখোঁজের ২ দিন পর যমুনায় মিলল বাবা-ছেলের মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নিখোঁজের ২ দিন পর যমুনায় মিলল বাবা-ছেলের মরদেহ
নিহত বাবা-ছেলে

সিরাজগঞ্জে ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়ার পথে বাবা ও ছেলে নিখোঁজের দুই দিন পর যমুনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ মে) সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের সিন্দুর আটা গ্রামের শহীদুল তালুকদারের ছেলে ও ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রিপন তালুকদার (৪২) তার ছেলে আশিক বাবু (১৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রিপন তালুকদার তার ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রিদোরতা গ্রামে যাওয়ার পর থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাদের মোবাইল ফোন বন্ধ পেয়ে সোমবার দুপুরে কাজিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে সোমবার সন্ধ্যায় রিপন তালুকদারের ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে পাঠান।

মঙ্গলবার (২ মে) সকালে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার বাবা ও ছেলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৭টায় দুর্গম চরাঞ্চল চরগিরিশ ইউনিয়নের বারজান এলাকায় যমুনা নদী থেকে আশিক বাবুর মরদেহ উদ্ধার করে। এর আগে, একই স্থান থেকে সোমবার (১ মে) সন্ধ্যায় রিপন তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি শ্যামল কুমার বলেন, মঙ্গলবার সকাল ৭টায় নিহতের স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় নিশ্চিন্তপুর ইউনিয়নের দুর্গম অঞ্চলের যমুনা নদী থেকে নিখোঁজ আশিক বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এটা হত্যাকাণ্ড কিনা সেটা ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।