দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুলিশের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি তরুণ। নিহত ওই তরুণের নাম উইন রোজারিও (১৯)। তার পরিবার দশ বছর আগে বাংলাদেশ ছেড়ে যায়।

স্থানীয় সময় বুধবার (২৭ মার্চ) দুপুর পৌনে দুইটার দিকে নিউইয়র্কের কুইন্সে তার নিজের বাড়িতে পুলিশের গুলিতে নিহত হন তিনি।

জানা গেছে, বুধবার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে বাসা থেকে জরুরি নম্বর ৯১১ নম্বরে কল করেন উইন রোজারিও। নিজেকে মানসিক ভারসাম্যহীন দাবি করে, মৃত্যুর মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি চাওয়ার কথা জানান পুলিশকে।

ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ সদস্যরা। এসময় উইন রোজারিও কাঁচি হাতে ছুটে আসলে গুলি চালায় পুলিশ। নিহতের বাবা ফ্রান্সিস রোজারিও’র অভিযোগ, তার ছেলে মানসিক ভারসাম্যহীন এবং নিরপরাধ জানার পরও বিনা কারণে গুলি চালায় পুলিশ।

আল / দীপ্ত সংবাদ