মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

জামায়াত চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দল: নাসীরুদ্দীন পাটওয়ারী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
জামায়াত চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি দল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

জামায়াত চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি দল বলে মন্তব্য করেছেন ১১দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে তিনি এই কথা বলে বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচনে জয়ী হলে ঢাকা৮ আসনকে সৌদি আরবের মদিনা সমাজ বানাবো হবে ইনশাআল্লাহ।

গণসংযোগ শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় নিহত শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন পাটওয়ারী।

তিনি বলেন, ওসমান হাদি বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।

এনসিপি এই নেতা আরও বলেন, জামায়াত চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি দল। এনসিপি ও জামায়াত উভয় দলই দেশ গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।

জিয়ারত শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী শাহবাগ এলাকায় গিয়ে ফুল ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন ।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More