দীপ্ত নিউজ
বাংলাদেশ

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

 

শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ মোঃ রুবেল মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১৫ অক্টোবর) সকালে নন্নী পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিজান চালিয়ে নন্নীর মোমেনা মার্কেট এলাকা থেকে, নন্নী পশ্চিমপাড়া গ্রামের সোহরাব আলীর পুত্র মাদক কারবারি রুবেলকে ভারতীয় মদ নিয়ে যাওয়ার সময় তাকে মদসহ গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৪৫ বোতল Mc Dowell’s 180ml ও ২৪ বোতল AC BLACK 375ml ভারতীয় মদ উদ্ধার করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানান, আসামীর বিরুদ্ধে মাদক চোরাচালানের মামলা করা হয়েছে।

 

এসএ/দীপ্ত নিউজ