শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

শেরপুরের নালিতাবাড়ীতে সীমান্ত সড়কের কালাপানি এলাকা থেকে পুলিশ ৫২ বোতল ভারতীয় মদসহ আমিনুল ইসলাম (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

এ সময় কালাপানি এলাকায় কয়েকজন মাদক কারবারি বস্তাভর্তি ভারতীয় মদ নিয়ে পাচারের অপেক্ষায় ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ৫২ বোতল রয়েল স্টেজ ভারতীয় মদসহ পুলিশের হাতে ধরা পড়ে আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ভাটিপাড়ার মো: আশা এর পুত্র।

বিষয়টি নিশ্চিত করেন নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক।

মঞ্জুরুল আহসান/পূর্ণিমা/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More