শনিবার, মার্চ ২১, ২০২৬
শনিবার, মার্চ ২১, ২০২৬

নারী এশিয়ান কাপ জিতলো জাপান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

আট বছর পর এএফসি নারী এশিয়ান কাপের শিরোপা জিতলো জাপান। স্বাগতিক অস্ট্রলিয়াকে ১০ গোল ব্যবধানে হারিয়েছে তারা।

অস্ট্রেলিয়ার অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটে স্ট্রাইকার মাইকা হামানোর গোলে এগিয়ে যায় জাপান নারী দল। গোলের শোধের মরিয়া অস্ট্রেলিয়ার নারীরা একের পর এক আক্রমণ করেও সফল হয়নি। জাপানিজ কন্যাদের শক্ত রক্ষণের সামনে মলিন হয় অজি কন্যাদের সব প্রচেষ্টা। তাতে দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসন হলো না অজিদের।

২০১০ সালে সবশেষ এশিয়ান কাপের শিরোপা জিতেছিলো তারা। আর ২০১৪ এবং ২০১৮ সালের পর এনিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো সূর্যদয়ের দেশটি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More