শিরোনাম
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ
দীপ্ত নিউজ
ক্রিকেট

নারী ইমার্জিং এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারী ইমার্জিং এশিয়া কাপের সেমিতে বাংলাদেশ

গ্রুপ পর্বের শেষ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ‘এ‘ দল।

শুক্রবার (১৬ জুন) গ্রুপপর্বের তৃতীয় ম্যাচ আরব আমিরাতের সাথে ছিল বাংলাদেশ নারী ‘এ‘ দলের। কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা সম্ভব হয়নি। দীর্ঘ সময় অপেক্ষা করার পর শেষ পর্যন্ত খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দায়িত্বরত আম্পায়াররা।

এর আগে নিজেদের দ্বিতীয় ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টির বাঁধায় পয়েন্ট ভাগাভাগি করে লতা মন্ডলের দল। তবে প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৯৭ রানের বিশাল জয়ে রান রেটের ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় টাইগ্রেসরা। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে সেমি নিশ্চিত করেছে শ্রীলঙ্কা।

সোমবার (১৯ জুন) দ্বিতীয় সেমিফাইনালে গ্রুপ “এ“-এর রানার্স–আপ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

 

ইমাম/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।