শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নারায়ণগঞ্জে হাত পায়ের রগ কেটে নারীকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জে হাত পায়ের রগ কেটে নারীকে হত্যা

নারায়ণগঞ্জের পাইকপাড়ায় ছুরিকাঘাতে হাত পায়ের রগ কেটে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ মে) বিকেলে সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডের পাইকাপাড়া বড় কবরস্থান মাষ্টারগলি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নূর জাহান বেগম (৪৭) নারায়ণগঞ্জের পাইকপাড়া বড় কবরস্থান এলাকার রমজান মোল্লার স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের স্বামী রমজান বলেন, সকালে এক সাথে নাস্তা করে আমি কাজে চলে গেছি আর আমার ছেলেও কাজে বাইরে চলে আসছে। স্থানীয়রা ফোনে জানালে বাসায় এসে দেখি ঘরের ভিতর আমার স্ত্রীর মরদেহ পড়ে আছে। আমার স্ত্রীর শরীরে স্বর্ণের অলংকার ছিল তাকে হত্যা করে সেগুলো নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমি আমার স্ত্রী হত্যা বিচার চাই।

এ বিষয়ে সদর মডেল থানার ইনসপেক্টর সাইদুজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। দোষীদের শনাক্তের ও মূল ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

 

এমি/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।