শিরোনাম
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নারায়ণগঞ্জে জমে উঠেছে কারুশিল্প মেলা ও লোকজ উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নারায়ণগঞ্জে জমে উঠেছে কারুশিল্প মেলা ও লোকজ উৎসব

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জমে উঠেছে কারুশিল্প মেলা ও লোকজ উৎসব। সেখানে ফুটে উঠছে গ্রাম-বাংলার অতীত সংস্কৃতি। যা দেখতে ভিড় করছেন দূর-দূরান্তের মানুষ।

সোনারগাঁও যেন এখন এক খণ্ড নকশি কাঁথার মাঠ। কারুশিল্প মেলা ও লোকজ উৎসবে ফুটে উঠেছে হাজার বছরের বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের সব চিহ্ন।

তালপাতার হাতপাখা থেকে শীতলপাটি, মাটির পুতুল থেকে হাঁড়ি-পাতিল, কী নেই এখানে! আর স্থানীয় ঐতিহ্যবাহী জামদানি শাড়ি তো আছেই। প্রথম দিন-ই জমে ওঠে এই আয়োজন। শুক্রবার তৃতীয় দিনও ছিল ক্রেতা-দর্শনার্থীর ভিড়।

এবছরের ব্যবস্থাপনা নিয়ে কিছু অভিযোগ রয়েছে শিল্পীদের। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সোনারগাঁওয়ের এই কারুশিল্প মেলা ও লোকজ উৎসব।

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।