শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নারায়ণগঞ্জে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নারায়ণগঞ্জে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ। বুধবার (১০ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার এক কিলোমিটার জায়গা জুড়ে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন তারা।

উচ্ছেদ অভিযানে তিনটি ডকইয়ার্ড ও আধাপাকা –সেমিপাকাসহ অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ,বিআইডব্লিউটিএ– এর যুগ্ম–পরিচালক মো. শহিদুল্লাহ সহ প্রশাসনের কর্মকর্তারা।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান মারুফ বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী শীতলক্ষ্যানদীর বন্দর উপজেলার সাইডে আজ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করেছি। সকল প্রক্রিয়া সম্পন্ন করে এবং সকল পক্ষকে সমন্বয় করে এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছি। ভবিষ্যতে এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জ নদী বন্দর বিআইডাব্লিউটিএ এর যুগ্ম পরিচালক শহীদুল্লাহ জানান, আমরা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি কয়েকবার। এখানে পিলারের অভ্যন্তরে অবৈধ স্থাপনাগুলোআজকের অভিযানের মূল লক্ষ্য হলো বিশেষ করে মহামান্য হাইকোটের নির্দেশনা আছে নদীর তীরবর্তী স্থানে ওয়াকওয়ে করার। সেই ওয়াকওয়ে করতে ওরা বাঁধা দিচ্ছে এবং বারবার বলার পরও অবৈধ স্থাপনা সরিয়ে নিচ্ছেনা। নোটিশ  ও মাইকিং করা হয়েছে এবং তাদের নিয়ে একাধিকবার আলোচনা সভাও করা হয়েছে। নির্দেশ অমান্য করায় আজকে এই উচ্ছেদ অভিযান করা হয়েছে।

 

এমি/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।