শিরোনাম
সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ জায়গা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতা বহিষ্কার অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কক্সবাজার রিসোর্টে ছেলে, মেয়ে ও নাতির মৃত্যু‘আমাদের আর কেউ রইল না, কী নিয়ে বেঁচে থাকব’ নুডলস খেয়ে একই পরিবারের ৫ সদস্যের মৃত্যু! ঢাকা-রিয়াদ রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট স্থগিত অগ্নিকাণ্ডের ঘটনায় টুপটুপ রিসোর্ট ম্যানেজার আটক প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান ইবনে সিনার ওষুধ কারখানায় আগুন কক্সবাজার রিসোর্টে আগুনপুড়ে মারা গেলেন একই পরিবারের ৬ জন, লাফ দিয়ে বাঁচলেন আশিকুল
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

নানিয়ারচরে বিষপানে যুবকের আত্মহত্যা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নানিয়ারচরে বিষপানে যুবকের আত্মহত্যা

 

রাঙামাটিতে বিষপান করে খুকুমনি চাকমা (২২) নামে আত্মহত্যা করেছেন এক যুবক।

শনিবার (২৩শে ডিসেম্বর) সন্ধ‍্যায় নানিয়ারচর কাউন্সিল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খুকুমনি চাকমা নানিয়ারচর সদর ২নং ইউনিয়নের কাউন্সিল পাড়ার বাসিন্দা মনোকুমার খীসার পুত্র।

মৃত ব‍্যক্তির ভাই আলো চাকমা জানান, পারিবারিক কলহের জেরে খুকুমনি বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বিষপানের আলামত টের পেয়ে আত্মীয় ও স্থানীয়রা খুকুমনিকে উদ্ধার করে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব‍্যরত চিকিৎসক তাকে সুচিকিৎসার জন‍্য রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করলে রাতে সে মারা যায়।

ইউপি চেয়ারম্যান বাপ্পী চাকমা জানান, ঘটনাটি স্থানীয়দের মাধ‍্যমে জেনেছি।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ মুঠোফোনে জানান, বিষপানের কারণ জানার চেষ্টা করছি, ময়না তদন্তের পর আমরা আইনি ব‍্যবস্থা নিব।

 

এসএ/দীপ্ত নিউজ