৮৮
গতকাল রবিবার (৭ জুন) দুপুরে নিখোঁজ হন ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানা। রাত ৮টার দিকে বিষয়টি তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
তবে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের নানাকে ফিরে পেয়েছেন বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি।
ওইদিনই রাত ১২টার দিকে নিজের পোস্টে আপডেট দিয়ে হিমি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, নানাকে পাওয়া গিয়েছে।’
জানা গেছে, মূলত হিমির নানার স্মৃতিভ্রংশজনিত সমস্যা রয়েছে, যার কারণে তিনি প্রায়ই পথ হারিয়ে ফেলেন।
এর আগে, গত বছরের ১৭ ফেব্রুয়ারিও হিমির নানা নিখোঁজ হয়েছিলেন।