শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
বাংলাদেশ

‘নদী বাঁচাতে প্রয়োজনে দুই চারটি কলকারখানা বন্ধ করা হবে’

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
‘নদী বাঁচাতে প্রয়োজনে দুই চারটি কলকারখানা বন্ধ করা হবে’

প্রয়োজনে নদী বাঁচাতে দুই চারটি ফ্যাক্টেরি বন্ধ করে দেয়ার নি‌র্দেশনা দি‌লেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শ‌নিবার (২৮ ডিসেম্বর) দুপু‌রে সুস্থ নদী সুস্থ নগর গড়তে বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাইন্ডেশন এবং বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সমন্বয়ে আয়োজিত নদী বাঁচাতে যুব সম্মেলনে তিনি এ নি‌র্দেশনার কথা বলেন।

‌তি‌নি ব‌লেন, বন বিভাগের দখলিয় জমি গুলো দখল মুক্ত করতে হবে। আগামী প্রজন্মকে দুষন মুক্ত নদী ও পরিবেশ দিতে চাই, নদীর মাছ গুলো এখন আর নেই। শিল্প দুষন, পয়ঃনিস্কাশন দুষন ও পলিথিনের দুষন সহ তিনটি কারনে নদী দুষন হয়। পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে বিকল্প খুজতে হবে।

তিনি বলেন নদী সৃষ্টি করতে না পারলে, ধ্বংসের আধিকার আমাদের নেই। পানির বোতল ব্যবহারে পুরনো কালচারে ফেরত যেতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রনালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন।

গাজীপুরের তরুণদের নদী ও প্রাকৃতিক ভারসাম্য নিয়ে সচেতন করা এবং তাদের সম্মিলিত শক্তি নদী রক্ষায় কীভাবে ভূমিকা রাখতে পারে এ বিষয়ে আলোচনার জন্য পরিবেশবিদ, স্থানীয় প্রশাসন, দায়িত্বরত সরকারি সংস্থা, নদী রক্ষা সংগঠক এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থী ও যুবসমাজের প্রতিনিধিদের নিয়ে আয়োজিত হচ্ছে ‘নদী বাঁচাতে যুব সম্মেলন’।

আল/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।