শিরোনাম
পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অ্যাম্বুলেন্স থামতেই কান্নার রোল, নওগাঁর ৫ প্রবাসীকে শেষ বিদায় সঙ্গী খুঁজতে সিঙ্গেলদের সরকারি খরচে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ ৫২ বছর বয়সে এইচএসসি পাস, শেফালী বেগমের অদম্য পথচলা সৌদি রুটে ১৬৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমবে দেশের বিশাল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২৯
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

নদী ও বনের ভেতরে বোর্ডিং করে তিন বছরের এক শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নদী ও বনের ভেতরে বোর্ডিং করে তিন বছরের এক শিশু

নদী ও বনের ভেতরে বোর্ডিং করে সাড়া ফেলেছে রাশিয়ার তিন বছরের এক শিশু। এরইমধ্যে জিতেছে অনেক পুরস্কারও।

বয়স মাত্র তিন বছর। তাতে কি? বড়দের মতই বোর্ডিং করছে রাশিয়ার নিজনেকামস্ক শহরের জারা ইভানোভা নামে এই শিশু। বিশেষভাবে তৈরি বোর্ডে, কখনো নদীতে, আবার কখনো চলছে বনের ভেতর পাতাভর্তি রাস্তায়।

শিশুটি বলেন “নদীর ঢেউ এবং তুষারের ওপর আমি বোর্ডিং করতে পছন্দ করি।”

এজন্য এক বছর বয়স থেকে বাড়িতে প্রশিক্ষণ আর অনুশীলন চলে জারার। পানিতে ওয়েকবোর্ড চালানো শুরু তিন বছর বয়সে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম তালিকাভুক্ত করার প্রচেষ্টা চালাচ্ছে পরিবার।

জারার বাবা জানান “গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে, তারা এখন রাশিয়ার ক্রীড়াবিদদের নিবন্ধন করে না। ওকে বিশ্ব রেকর্ডে তালিকাভুক্ত করতে হলে ইন্টার রেকর্ড কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। ই-মেইলে তাদেরকে ভিডিওসহ প্রয়োজনীয় সব তথ্য প্রমাণ পাঠিয়ে, আবেদন করেছি।”

সবচেয়ে ক্ষুদে ওয়েকবোর্ডার হিসেবে এরইমধ্যে জারার নাম উঠেছে রাশিয়া এবং ইন্টাররেকর্ডের তালিকায়।