শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নদীর ক্ষতি করে উন্নয়ন প্রকল্প না: প্রধানমন্ত্রী

আল আমিন
আল আমিন
প্রকাশ:
নদীর ক্ষতি করে উন্নয়ন প্রকল্প না: প্রধানমন্ত্রী

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নদীর ক্ষতি হয় এমন কোনো উন্নয়ন প্রকল্প নেওয়া যাবে না। সোমবার (১৬ অক্টোবর) গণভবন থেকে ভার্চুয়ালি কয়েকটি প্রকল্পের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি।

সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে, পানি উন্নয়ন বোর্ডের ৮০টি প্রকল্পের উদ্বোধন করেন সরকার প্রধান। সেই সঙ্গে পুন খননকৃত ৪৩০টি ছোট নদী, খাল ও জলাশয়ের উদ্বোধন এবং পরে ৪র্থ পর্যায়ে আরও ৬৫টি কমিউনিটি আই সেন্টার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, নদীর গতিপথ বন্ধ কোরে কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। এ সময় তিনি পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থাসহ সব উন্নয়ন প্রকল্পে পানি নিষ্কাশন এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ দেন।

 

আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।