বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬

নতুন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে ইংল্যান্ডের পাঁচ দল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

অতিরিক্ত ইউরোপিয়ান পারফরম্যান্স স্পট নিশ্চিত করার কারণে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে প্রিমিয়ার লিগ থেকে পাঁচটি নতুন দল অংশ নেবে। গতকাল চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে স্পোটিং সিপির বিপক্ষে আর্সেনালের ১-০ গোলের জয়ে, নতুন মৌসুমে কোয়েফিশিয়েন্ট শীর্ষ দুই লিগে স্থান নিশ্চিত হয়েছে।

এনিয়ে টানা দ্বিতীয় মৌসুমে প্রিমিয়ার লিগ একটি অতিরিক্ত স্থান অর্জন করলো। এই মৌসুমের প্রতিযোগিতায় লিভারপুল, আর্সেনাল, ম্যানসিটি, চেলসি ও নিউক্যাসেল অংশ নিয়েছিলো। ইউরোপা লিগ জেতার কারণে ষষ্ঠ দল হিসেবে ইউরোপ সেরার মঞ্চে খেলার যোগ্যতা পায় টটেনহাম। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগ-এই তিনটি লিগ জুড়ে সেরা পারফর্ম করা দু’টি লিগকে বোনাস স্পট উপহার দেয় উয়েফা। এই মৌসুমের বেশিরভাগ সময় এই তালিকায় শীর্ষে থেকেছে ইংল্যান্ড।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More