শনিবার, মার্চ ৭, ২০২৬
শনিবার, মার্চ ৭, ২০২৬

রবিবার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে বলে।

দেশে যাতে দীর্ঘমেয়াদে জ্বালানি সংকট তৈরি না হয়, সেজন্য আগামী রবিবার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগের পেট্রোল পাম্প পরিদর্শন শেষে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, এ বিষয়ে শিগগিরই ফিলিং স্টেশনগুলোকে লিখিত নির্দেশনা প্রদান করা হবে।

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ত্রিমুখী যুদ্ধ শুরু হওয়ার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। পুরো রাজধানীজুড়ে এখন জ্বালানি সংকটের আতঙ্ক বিরাজ করছে। স্টেশনে স্টেশনে জ্বালানি তেলের জন্য দীর্ঘ ভিড় দেখা যাচ্ছে। শুধু তাই নয়, অনেকে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ ও সংরক্ষণ করার চেষ্টা করছেন।

তবে জ্বালানি সংকটের কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘দেশে পর্যাপ্ত তেল মজুত আছে। উদ্বিগ্ন হয়ে মজুত না করে, যার যতটুকু প্রয়োজন কেবল ততটুকুই কিনুন।’

তেলের মূল্য যেন বৃদ্ধি না পায় সে ব্যাপারে সরকার সজাগ আছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে, তাই চাপ সামলাতে বাংলাদেশে দাম সমন্বয় করা হতে পারে। তবে যতটুকু সম্ভব তেলের দাম না বাড়ানোর চেষ্টা করবে সরকার।’

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More