ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন মাদারীপুর–০১ আসনের সংসদ সদস্য (এমপি) সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
রবিবার (০৬ সেপ্টেম্বর) নিজ ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এসব তথ্য জানান তিনি।
পোস্টে হানজালা লিখেন, ‘আলহামদুলিল্লাহ। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাদারীপুর–০১ আসনের মাননীয় সংসদ সদস্য।’
তিনি আরও জানান, ‘নিজ আসনের দায়িত্বের পাশাপাশি এই কমিটির কাজ দেশের প্রতিটি মানুষের জন্য ডিজিটাল সংযোগ, প্রযুক্তি ও তথ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করার সুযোগ।’
এসএ