শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
রাজনীতি

নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি

আবারও দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করল বিএনপি। ৭ জানুয়ারির নির্বাচনের প্রতিবাদে ও পুনরায় নির্বাচনের দাবিতে আগামী ২৬ ও ২৭ জানুয়ারি সারাদেশের জেলা সদর ও মহানগরে কালো পতাকা মিছিল করবে দলটি।

রবিবার (২১ জানুয়ারি) নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

আরও পড়ুন: ‘বিএনপি জন্মসূত্রেই হত্যার রাজনীতিতে অভ্যস্ত’

রিজভী বলেন, নির্বাচন বাতিল আর সরকারের পদত্যাগের দাবিতে প্রতিদিনই সভা–সেমিনারে হাজির হচ্ছেন বিএনপি ও সমমনা দলগুলোর নেতারা। এরই অংশ হিসেবে আগামী ২৬ ও ২৭ জানুয়ারি সারাদেশের জেলা সদর ও মহানগরে কালো পতাকা মিছিল করা হবে।

তিনি আরও বলেন, ভোটাধিকার কেড়ে নেয়ায় জনগণ সরকারকে প্রত্যাখ্যান করেছে। জনগণ ভোটকেন্দ্রে না গিয়ে নীরব প্রতিবাদ জানিয়েছে। বিএনপিও সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। জনগণ বিএনপির সাথে আছে।

বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের কর্মসূচিতে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: বিএনপিকে অপেক্ষা করতে হবে: কাদের

 

এসএ/দীপ্ত নিউজ