শিরোনাম
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

নড়াইলে ডোবা থেকে বৃদ্ধর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নড়াইলে ডোবা থেকে বৃদ্ধর লাশ উদ্ধার
ডোবা থেকে বৃদ্ধর লাশ উদ্ধার

নড়াইলের লোহাগড়া উপজেলায় ডোবা থেকে ওয়াদুদ শেখ (৮৫) নামে এক বৃদ্ধর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তালবাড়িয়া গ্রামে ওই বৃদ্ধর নিজ বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত ওয়াদুদ শেখ লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের বসিন্দা।

আরও পড়ুন: মহেশপুর সীমান্ত থেকে বাংলাদেশী যুবকের লাশ উদ্ধার 

স্থানীয়রা জানায়, লোহাগড়া উপজেলার তালবাড়িয়া গ্রামের বৃদ্ধ ওয়াদুদ শেখ গত শুক্রবার রাত নিজ বাড়িতে ঘরে ঘুমিয়ে ছিলেন। পরদিন শনিবার সকালে বাড়ির লোকজন তাকে ঘরে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেন। পরে বাড়ির পাশে থাকা একটি ডোবায় নিহতের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন ডোবা থেকে লাশ উদ্ধার করে।

ওসি কাঞ্চন কুমার রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধারের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।

 

 

রাজু / আল / দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।