শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

নড়াইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নড়াইলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নড়াইলের লোহাগড়ায় সড়কের পাশে সড়ক ও জনপথের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) বেলা ১১ টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস ও সহকারী কমিশনার (ভূমি) আফরিন জাহানের নেতৃত্বে ভাটিয়াপাড়া–বেনাপোল মহাসড়কের লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজার এলাকায় সড়ক ও জনপথের জায়গার ওপর ছোট বড় ১০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

আরও পড়ুন: নওগাঁয় অভিযান চালিয়ে অবৈধ মজুদদারকে আটক

এ সময় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিমেষ বিশ্বাস বলেন, ‘সরকারী জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও তিনি জানান।

 

 

রাজু / আল / দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।