শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় সড়কের কাজে নিম্মমানের ইট ব্যবহার, সরিয়ে ফেলার নির্দেশ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
নওগাঁয় সড়কের কাজে নিম্মমানের ইট ব্যবহার, সরিয়ে ফেলার নির্দেশ
ভান্ডারপুর বাজার অংশে আরসিসি ঢালাইয়ের ওয়াল নির্মাণ কাজ

নওগাঁর বদলগাছী–আক্কেলপুর সড়ক নির্মাণ কাজের ভান্ডারপুর বাজার অংশে আরসিসি ঢালাইয়ের ওয়াল নির্মাণ কাজে তিন নম্বর ইট ব্যবহারের অভিযোগ উঠেছে।

স্থানীয় লোকজন তিন নম্বর ইট ব্যবহারে বাঁধা প্রদান করলে বাঁধা উপেক্ষা করে তিন নম্বর ইট দিয়ে ওয়াল নির্মাণ করতে লাগলে স্থানীয় লোকজন ওয়ালের কিছু ইট খুলে ফেলে প্রতিবাদ জানায়।

বাজারে উপস্থিত স্থানীয়রা জানায়, সম্প্রতি তিন নম্বর ইট নিয়ে এসে আরসিসি ঢালাই কাজের ওয়াল নির্মাণ করতে লাগলে লোকজন বাঁধা দেয়। কিছুক্ষণ কাজ বন্ধ থাকার পর দুপুরের পর থেকে আবারো ঐ ইট দিয়ে কাজ করতে লাগলে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে কাজ বন্ধ করে দেয়।

বিষয়টি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানার সঙ্গে সঙ্গে কাজ বন্ধ রেখে তিন নম্বর ইট সরিয়ে ফেলার নির্দেশ দেন।

নওগাঁ সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা গেছে, বদলগাছী–আক্কেলপুর ১০ কিলোমিটার সড়ক নির্মাণ কাজে ৩৭ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়। কাজটি বাস্তবায়নে দায়িত্ব পেয়েছে তোমা কন্সটাকশন লিমিটেড। বর্তমানে সড়কের প্রশস্তকরণ কাজ চলমান রয়েছে। এ কাজের ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে না পাওয়ায় তার মতামত পাওয়া যায়নি।

নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক রাসেল বলেন, ‘আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করতে বলেছি। সড়কের কোন অংশে নিম্নমানের ইট দিয়ে কাজ করার কোন সুযোগ নেই। যদি কেউ কাজের সিডিউল মোতাবেক কাজ না করে তাহলে তাদের বিরুদ্ধে আইানগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এফএম/দীপ্ত নিউজ