শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বাংলাদেশ

নওগাঁয় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নওগাঁয় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর আত্রাইয়ে আবু সাইদ সোহাগ (২৫) নামে এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠেছে। সোমবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার সিংসাড়া পূর্বপাড়া ওমর মাস্টারের পুকুর পার থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোহাগ একই গ্রামের দিদার সাকিদারের ছেলে। এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিহত আবু সাইদ সোহাগের ভাগ্নে রবিন হোসেন বলেন, তার মামা সোহাগ সিংসাড়া কলেজে ইন্টারমিডিয়েটে পড়াশোনা করছিলেন। পড়াশোনার পাশাপাশি মামা সোহাগ একই গ্রামের এক যুবতীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ে করেন এবং প্রায় তিন বছর ঘর-সংসার করেন তারা। এরই মধ্যে উভয়ের মধ্যে দ্বন্দ্ব হলে প্রায় ৬/৭মাস আগে মামা-মামির মধ্যে বিচ্ছেদ হয়। কিন্তু এরপরেও মামার শ্বশুরপক্ষের লোকজন মামা সোহাগকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল।

তিনি বলেন, রোববার রাতে সবাই খাবার খেয়ে যে যার মতো ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে ওঠার আগেই মোবাইল ফোনে জানতে পারেন,পুকুর পাড়ে সোহাগের লাশ পরে আছে। সাথে সাথে সেখানে ছুটে গিয়ে দেখি মামার নিথর দেহ পরে আছে। এঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার বলেন,নিহত সোহাগের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে হত্যা করা হয়েছে প্রাথমিকভাবে এমন ধারণা করে তিনি আরো বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং সুষ্ঠু তদন্ত চলছে।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।