শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ধ্বংসস্তূপে চাপা পড়ে ‘কুরুলুস উসমান’ অভিনেতা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ধ্বংসস্তূপে চাপা পড়ে ‘কুরুলুস উসমান’ অভিনেতা নিহত
কুরুলুস উসমান

তুরস্কে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে স্ত্রীসহ নিহত হয়েছেন দেশটির জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কুরুলুস উসমান’-এর অভিনেতা। জাগদুস জানকায়া সিরিজটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে ছিলেন। তার স্ত্রী লাজান তাগরিস একজন কণ্ঠশিল্পী ছিলেন।

তুর্কি প্রযোজনা সংস্থা বোজদাগ ফিল্ম ও সিরিজটির পরিচালক মেহমেদ বোজদাগের বরাতে এ তথ্য জানিয়েছে জিও নিউজ, ডেইলি জং ও ডন।

জানা গেছে, নিহত অভিনেতা তুর্কি সিরিজ ‘কুরুলুস উসমান’-এ কোনিয়া প্রাসাদের একজন সৈনিকের ভূমিকায় অভিনয় করছিলেন।

প্রসঙ্গত, ‘কুরুলুস উসমান’ একটি জনপ্রিয় টার্কিশ ড্রামা সিরিজ। বিশ্বের ৭৩টি দেশে প্রচারিত দর্শকনন্দিত সিরিজটি আন্তর্জাতিক ভেনিস টিভি অ্যাওয়ার্ড ২০২০-এ সেরা সিরিজ নির্বাচিত হয়েছে।

তাহ/দীপ্ত