সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬

দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। এটা দ্রুত বাস্তবায়ন শুরু হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের সকল পর্যায়ে আমাদের জনবলের অভাব রয়েছে। আপাতত ইমিডিয়েটলি ২ হাজার ৭০১ জন কনস্টেবলের পদ খালি আছে। আমরা নির্দেশ দিয়েছি যাতে বিদ্যমান প্রক্রিয়ায় জরুরি ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম শুরু করা হয়।’

বিগত সরকারের আমলে স্থায়ী ঠিকানা জালিয়াতি করে নিয়োগ পাওয়ার অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের সময়ে পুলিশের বিভিন্ন পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে, বিশেষ করে কনস্টেবল পদে স্থায়ী ঠিকানা জালিয়াতি করে নিয়োগ হয়েছে। এগুলো খুঁজে বের করার নির্দেশ দেয়া হয়েছে। ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে যেন কেউ নামঠিকানা জালিয়াতি করতে না পারে, সে জন্য কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

পুলিশের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ‘চেইন অব কমান্ড’ বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘লটারির মাধ্যমে ওসি এবং এসপি নিয়োগের যে ব্যবস্থা ছিল, তা স্বচ্ছ ছিল না। এখন থেকে লটারি নয়, বরং সার্ভিস রেকর্ড, দক্ষতা এবং যোগ্যতার ভিত্তিতে পদায়ন হবে। পুলিশ বিভাগ যাকে যেখানে দক্ষ মনে করবে, সেখানেই নিয়োগ দেবে।’ জেলা পুলিশ সুপারদের (এসপি) বিধির বাইরে কোনো রাজনৈতিক প্রটোকল দিতে বাধ্য করা যাবে না বলেও জানান তিনি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More