শিরোনাম
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ঈদ সাধারণ মানুষের জন্য আনন্দের নয়: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ঈদ সাধারণ মানুষের জন্য আনন্দের নয়: মির্জা ফখরুল

 

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে ঈদুল আজহা সাধারণ মানুষের জন্য আনন্দের বার্তা নিয়ে আসেনি। কোরবানির মূল উদ্দেশ্যে হলো ত্যাগ; অর্থাৎ মানুষের জন্য ত্যাগ স্বীকার করার পাশাপাশি মানুষের হক আদায় করা।

বৃহস্পতিবার (২৯ জুন) সকালে ঈদের নামাজ আদায় শেষে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এরআগে মির্জা ফখরুল দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, কয়েকমাস ধরে সরকারের অব্যবস্থাপনা,পরিকল্পনার অভাব, দুর্নীতি ও বারংবার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে ঈদুর আজহায় মানুষ কিভাবে অতিষ্ট হয়ে গেছে। যেসব জিনিসগুলোর দামে অনেক কম কিছু ছিল সেগুলোর দাম এখণ আকাশচুম্বি। যেমন আদার দাম একলাফে ২০০ টাকা বেড়ে ৬০০ টাকায় হয়ে গেছে। এছাড়াও মরিচসহ অন্যান্য দ্রব্যমুল্যেরও দাম বৃদ্ধি হয়েছে। এজন্য নি¤œ ও মধ্য আয়ের সকল মানুষ অসহায় হয়ে পড়েছে।

এসময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মঈনুদ্দীন হিমেল/ আল/ দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।