শিরোনাম
ঢাকা আসছেন বিলাল আব্বাস, দেখা করবেন যেভাবে দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
দীপ্ত নিউজ
ক্রিকেট

দ্বিতীয় সেমিফাইনালে দুপুরে প্রোটিয়াদের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দ্বিতীয় সেমিফাইনালে দুপুরে প্রোটিয়াদের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া

 

বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা শুরু হবে দুপুর আড়াইটায়। বৃষ্টির শঙ্কা থাকায় ম্যাচ রিজার্ভ ডেতেও গড়াতে পারে।

১৯৯৯ বিশ্বকাপের ২৪ বছর পর আবারো সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সেই সেমির লড়াইয়ে অজিদের সঙ্গে ড্র করে স্বপ্ন ভাঙে প্রোটিয়াদের। আর অস্ট্রেলিয়া জয় করে শিরোপা।

আগের ১২ আসরে সাতবার ফাইনাল খেলে পাঁচবারই শিরোপা উৎসব করেছে অজিরা। এবারের আসরের শুরুটা ছিলো পরাজয় দিয়ে। তারপরও দারুণভাবে ঘুড়ে দাঁড়ায় তারা।

ব্যাট হাতে দারুন ফর্মে আছেন ডেভিড ওয়ার্নার ও ম্যাক্সওয়েল। ২২ উইকেট পাওয়া লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে সামলানো কঠিন হতে পারে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের। তবে ৫৯১ রান নিয়ে সেরা ব্যাটারদের তালিকায় দুই নম্বরে আছেন কুইন্টক ডি কক। এইডেন মার্কারামসহ ক্লাসেনরাও পরিবর্তন করে দিতে পারেন ম্যাচের গতিপথ।

এখন পর্যন্ত চার আসরে সেমিফাইনাল খেললেও কোনোবারই গন্ডি পার হতে পারেনি প্রোটিয়ারা।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, কলকাতায় বৃহস্পতিবার ৩০ শতাংশ আর শুক্রবার ৪০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নির্ধারিত দিন ও রিজার্ভ ডেতে খেলা না হলে নেট রান রেটে ফাইনালে যাবে প্রোটিয়ারা।

 

আল/ দীপ্ত সংবাদ

 

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।