বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬
বৃহস্পতিবার, মার্চ ২৬, ২০২৬

দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৪

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার বিকেল সোয়া ৫টা ২০ মিনিটের দিকে বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার নদীতে পড়ে তলিয়ে যায়। বাসটি প্রায় ৬০ ফুট গভীরতায় ডুবে যায়। পরে ১২টা ৩৮ মিনিটের দিকে বাসটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে বাসটিতে আনুমানিক ৪০ জন যাত্রী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

তালহা আরো জানান, ৩ জন পুরুষ ও ৫ জন নারীসহ জীবিত উদ্ধার হওয়া মোট ৮ জনকে স্থানীয় জনতা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসক তাদের মধ্যে ২ জন নারীকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বাসের ভেতর থেকে মোট ২২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৬ জন, নারী ১১ জন ও শিশু ৫ জন। শিশুদের মধ্যে ৪ জনছেলে ও ১ জন মেয়ে।

এ ঘটনায় মোট মৃত উদ্ধার হয়েছে ২৪ জন। এর মধ্যে ২১ জনকে ফায়ার সার্ভিস উদ্ধার করেছে, স্থানীয় জনতা দুই জনকে উদ্ধার করেছে, যাদের হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়। নৌবাহিনীর ডুবুরি একজনকে উদ্ধার করেছে।

উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও ১০ জন ডুবুরি অংশ নেয়। এছাড়া সেনাবাহিনী, পুলিশ, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসন উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More