শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরেছেন জাতীয় পার্টি মহাসচিব চুন্নু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নিয়মিত শারীরিক পরীক্ষা শেষে ব্যাংকক থেকে দেশে ফিরলেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সস্ত্রীক এসে পৌঁছান তিনি।

এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম খাঁনসহ জাতীয় ছাত্র সমাজের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট নিয়মিত শারীরিক চেকআপ করাতে তিনি ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More