শিরোনাম
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫‘ওয়ালটন হাউজফুল অফার’-এ পণ্য ক্রয়ে ঘরভর্তি ফ্রি পণ্যসহ বিদেশ ভ্রমণের সুযোগ স্বামীর ‘আলিঙ্গনে’ ভাঙল স্ত্রীর পাঁজরের ৫ হাড়, ভিডিও ভাইরাল ১১ বছর পর মাঠে ফিরছেন রোনালদিনহো ডিএসসিসি প্রশাসক.রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৯৮ ১৫ বছর ধরে প্রতিদিন স্ত্রীর কবর পরিষ্কার করেন মওলা বক্স হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ঢাকা-কক্সবাজার রুটে চলবে নতুন ট্রেন, দেখে নিন সূচি অরুণাচলের ৬-৭ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনারা ‘পিতা তার কন্যাকে পশু থেকে রক্ষা করার জন্য মেগাটনের থাপ্পর মারার ক্ষমতা রাখে’
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দেশে কোনো খাদ্যসংকট হবে না: কৃষি উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশে কোনো খাদ্যসংকট হবে না: কৃষি উপদেষ্টা

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে উৎপাদন খুব ভালো হয়েছে। এবার খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই। দেশে কোনো খাদ্যসংকট হবে না।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সুনামগঞ্জের সদর উপজেলার দেখার হাওরে বোরো ধান কাটা উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

দেশের খাদ্য মজুদ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দেশে এবার প্রচুর খাদ্যশস্য উৎপাদন হয়েছে। দেশে খাদ্যসংকট হওয়ার কোনো আশঙ্কাই নেই। খাদ্য পর্যাপ্ত মজুদ আছে।

তিনি বলেন, গতকাল আপনারা জেনেছেন যে, ধানের ক্রয়মূল্য ৩৬ টাকা, চাউলের ক্রয়মূল্য ৪৯ টাকা ও গমের ক্রয়মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এখন ধান কাটা শুরু হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ধান কাটা শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন কৃষি উপদেষ্টা।

হাওরের বাঁধ ভেঙ্গে যাওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাঁধের কোনো সমস্যা থাকলে এখনই বলেন—সেটা সমাধান করার ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো বাঁধ নিয়ে সমস্যা হয়—তাহলে সেই প্রকৌশলীর সমস্যা হবে বলেও উপদেষ্টা হুঁশিয়ারি দেন। যদি কোনো বাঁধ নিয়ে শঙ্কা থাকে তাহলে ওই ইঞ্জিনিয়ারেরও শঙ্কা থাকবে।

ধান কেনা শুরুর সময় মাঠেই মধ্যস্বত্বভোগীরা কম দামে ধান নিয়ে যায় এমন প্রশ্নে তিনি বলেন, এজন্য এবার সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনছে, আমি এসেছি এই বিষয়ে আমি পরিদর্শন করে যাব।

ধান কাটার সিন্ডিকেটের প্রশ্নে কৃষি উপদেষ্টা বলেন, সিন্ডিকেট থাকলে আপনারা আমাদের জানান আমরা সোজা করে দেব।

অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিভাগ ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে উপদেষ্টা বোরো ধান কাটার উদ্বোধন করেন ও কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। পরে উপদেষ্টা শান্তিগঞ্জ উপজেলার এল এস ডি পরিদর্শন করেন।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।