শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দেশে করোনা শনাক্ত ১৩, ১২ জনই ঢাকার

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দেশে করোনা শনাক্ত ১৩, ১২ জনই ঢাকার
করোনার নমুনা পরীক্ষা

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি। বুধবার (১৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৪৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৫৩। গতকাল হার ছিল শূন্য দশমিক ৮৮।

সর্বশেষ ২৪ ঘণ্টায় যে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে ১২ জনই ঢাকার। বাকি একজন কক্সবাজারের বাসিন্দা।

চলতি বছরের জানুয়ারিতে দেশে ৪৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের মার্চে। ওই মাসে করোনা শনাক্ত হয়েছিল ৫১ জনের। করোনার সংক্রমণ শুরুর পর কোনো এক মাসে শনাক্তের সংখ্যা সেটিই ছিল সর্বনিম্ন। আর গত জানুয়ারিতে শনাক্তের সংখ্যা দ্বিতীয় সর্বনিম্ন।