
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) পক্ষ থেকে এরই মধ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আগামীকাল দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।





