দীপ্ত নিউজ
অর্থনীতি

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো মার্চে

দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাসিক রেমিট্যান্স তিন বিলিয়ন ডলার ছাড়িয়েছে। যা দেশের ইতিহাসে এক মাসে প্রবাসী আয়ের সর্বোচ্চ রেকর্ড।

রবিবার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

জানা গেছে, চলতি বছরের মার্চ মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছেন ৩ বিলিয়ন (৩০০ কোটি) ডলারেরও বেশি। গত ডিসেম্বরে দেশে ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স আসে।

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে, আগস্টে এসেছিল ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এবার অতীতের সব রেকর্ড ভেঙে তিন বিলিয়ন ডলার ছাড়ালো রেমিট্যান্স।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।