বুধবার, মার্চ ১১, ২০২৬
বুধবার, মার্চ ১১, ২০২৬

দেশি কাপড়কে ‘পাকিস্তানি’ বলে বিক্রি, জরিমানা ৭০ হাজার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশি কাপড়কে পাকিস্তানি বলে বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাত করার অভিযোগে নগরীর জিইসি মোড় এলাকার সানমার ওশান সিটিতে অভিযান চালিয়ে দু’টি প্রতিষ্ঠানকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. ফয়েজ উল্ল্যাহ। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে দু’টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে ‘রেড আর্থ’ নামের একটি প্রতিষ্ঠানে চোখের মেয়াদোত্তীর্ণ লেন্স বিক্রি এবং অনুমোদনহীন বিভিন্ন প্রসাধনী বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে ‘অ্যাঞ্জেলিক’ নামের আরেকটি প্রতিষ্ঠানে বাংলাদেশে তৈরি কাপড়কে পাকিস্তানি হিসেবে বিক্রি করার অভিযোগ প্রমাণ হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি পণ্যের বৈধ ক্রয়-বিক্রয়ের প্রয়োজনীয় ভাউচার দেখাতে ব্যর্থ হয়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের সঙ্গে প্রতারণা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি কিংবা পণ্যের ভুল তথ্য দিয়ে বিক্রির মতো অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও নগরীর বিভিন্ন বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠানে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More