শিরোনাম
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক সহাবস্থান জরুরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক সহাবস্থান জরুরি

 

নাগরিক নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্নয়নের সুষম বন্টন, আইনের শাসন, দুর্ণীতি প্রতিরোধ, সাম্প্রদায়িক সম্প্রীতি একটি দেশের উন্নয়নের জন্য খুবই জরুরি। আর এগুলো বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক সহাবস্থান থাকতে হবে।

শনিবার (১১ নভেম্বর) বরগুনার আরডিএফ টাওয়ারে রাজনৈতিক সহাবস্থান বিষয়ক এক সেমিনারে বক্তারা একথা বলেন।

ইউএসএআইডির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহায়তায় মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম সেমিনারের আয়োজন করে।

সেমিনারে বরগুনার সামাজিক, সাংস্কৃতি ও গণমাধ্যমসহ নানা শ্রেণী পেশার ৪৫ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম বরগুনার সভাপতি চিত্তরঞ্জন শীলের সভাপতিত্বে সেমিনারটি পরিচালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ডেপুটি ডিরেক্টর দিপু হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু। এছাড়াও সুজনকে সাবেক সভাপতি আব্দুর রব ফকির, জেলা মহিলা পরিষদের সভানেত্রী নাজমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

 

শাহ্ আলী/ আল/ দীপ্ত সংবাদ

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।