শিরোনাম
দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা দুর্গাপূজায় প্রথমবারের মতো সারা দেশে থাকছে বিশেষ বাস সার্ভিস গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবরোধ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ

দুর্গাপূজা উপলক্ষে ২১ অক্টোবর পর্যন্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শিথিল করেছেন অবরোধকারীরা। তবে সাজেক ভ্যালিতে পর্যটকদের ভ্রমণের ওপর জেলা প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন এক যৌথ বিবৃতিতে অবরোধ শিথিলের এ সিদ্ধান্তের কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ২১ অক্টোবর পর্যন্ত সাজেক সড়কের অবরোধ শিথিল থাকবে।

এর আগে গত ১১ অক্টোবর থেকে দ্বিতীয় দফায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দেয়া হয়। এতে সাজেকে কয়েক হাজার দেশি–বিদেশী পর্যটক আটকা পড়েন। পরে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় পর্যটকদের ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হলে সাজেকের ওজোবাজার এলাকায় অবরোধকারীরা পর্যটকবাহী নিরাপত্তা বহর আটকে দেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কয়েক ঘণ্টা আলোচনার পর পর্যটকবাহী নিরাপত্তা বহরকে খাগড়াছড়িতে পৌঁছানোর অনুমতি দেন অবরোধকারীরা। এরপর সোমবার ও মঙ্গলবার দুই দিন অবরোধ শিথিল রাখা হয়। তবে বুধবার আবারও অনির্দিষ্টকালের অবরোধের ঘোষণা দেয়া হয়।

এদিকে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় রাঙামাটি জেলা প্রশাসন। অবরোধ শিথিল হলেও পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে এখনো নতুন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।