শিরোনাম
১৮ বছরের আগেই বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর 'প্রটোকল ভঙ্গ 'রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র বুধবার রাজধানীর যে যে এলাকার মার্কেট-দোকানপাট বন্ধ বৈদেশিক মুদ্রা বিনিময় হার, ২১ অক্টোবর ২০২৬ বুধবার (২১ অক্টোবর ২০২৬) নামাজ পড়ার সময়সূচি বাংলাদেশ–আফগানিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা, ২১ অক্টোবর ২০২৬ বিজয়া দশমী আজ, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব ‘সবচেয়ে খারাপ বাংলাদেশের সাংবাদিকগুলো, এগুলোরে কুত্তার মতো পেটানো দরকার’
দীপ্ত নিউজ
বাংলাদেশ

দুদকের মামলায় স্থায়ী জামিন পেলেন ব্যবসায়ী লুৎফর রহমান

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
দুদকের মামলায় স্থায়ী জামিন পেলেন ব্যবসায়ী লুৎফর রহমান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও ব্যবসায়ী লুৎফর রহমান বাদল।

 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির হয়ে দুদকের দুই মামলায় জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত তাকে স্থায়ী জামিন দেন।

লুৎফর রহমান বাদলের আইনজীবী মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমার বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়। অভ্যন্তরীণ পরিস্থিতি খারাপ থাকায় দেশের বাইরে ছিলাম। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে এসেছি। আদালতের কাছে ন্যায় বিচার পাবো বলে বিশ্বাস করি।’

নিজের বিরুদ্ধে দায়ের হওয়া অন্যান্য মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলোতেও আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন তিনি।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।