শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬

দুই দিনে ঢাকার ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
দুই দিনে ঢাকার ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার শেষ পর্যায়ে আগামী দুই দিন রাজধানীতে ১৪টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

এ সময় তিনি বিএনপির চেয়ারম্যানের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিভিন্ন নির্বাচনী আসনে জনসভার সূচি তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর উত্তরের ৬টি সংসদীয় আসনে জনসভায় অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান। ঢাকা১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে বেলা ২টায় প্রথম জনসভায় তিনি বক্তব্য দিবেন। এরপর ঢাকা১৬ আসনে পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ২টা ৪০ মিনিটে, ঢাকা১৫ আসনে মিরপুর১০ গোলচত্বর–সংলগ্ন সেনপাড়া আদর্শ সরকারি উচ্চবিদ্যালয়ে সাড়ে ৩টায়, ঢাকা১৪ আসনে ন্যাশনাল বাংলা উচ্চবিদ্যালয় গেটে ৪টা ২০ মিনিটে, ঢাকা১৩ আসনে শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে ৫টা ১০ মিনিটে এবং ঢাকা১১ আসনে বাড্ডা সাতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য দিবেন তিনি।

পরদিন সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের ৭টি সংসদীয় আসনের মোট ৮টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। বেলা ১১টায় ঢাকা১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্য দিবেন তিনি। এরপর ঢাকা১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা৮ আসনে পীরজঙ্গী মাজার রোডে বেলা ১টায়, ঢাকা৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে বেলা ২টায়, ঢাকা৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে বেলা ৩টায়, ঢাকা৪ আসনে জুরাইনশ্যামগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা৬ আসনে ধুপখোলা মাঠে বিকেল ৫টায় এবং ঢাকা৭ আসনে লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টার জনসভায় বক্তব্য দেয়ার কথা রয়েছে তার।

বিএনপির দলীয় সূত্র জানায়, এসব জনসভায় তারেক রহমান দলটির ঘোষিত ইশতেহার, রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের বাংলাদেশ নিয়ে বক্তব্য দিবেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More