শিরোনাম
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এনআইডি সংশোধনের ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৮ ইউনিট ধর্মীয় প্রতিষ্ঠানে অনৈতিকতা ধামাচাপা দেওয়া দ্বিগুণ ক্ষতিকর: আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ আল-আকসা মসজিদের খতিবকে তুলে নিয়ে গেল ইসরায়েলি বাহিনী এবার স্প্যানিশ ‘নোবেল’ জিতলেন মেসি বাবার বাড়ি থেকে নাস্তা কম দেওয়ায় মারধর, ৯ দিন পর অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

দিল্লিতে ময়লার ভাগাড় মানুষের জন্য মৃ’ত্যুফাঁদ হয়ে দাঁড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
দিল্লিতে ময়লার ভাগাড় মানুষের জন্য মৃ’ত্যুফাঁদ হয়ে দাঁড়িয়েছে

ভারতের রাজধানী দিল্লির ভালসওয়া ময়লার ভাগাড় আশপাশের অন্তত দুই লাখ মানুষের জন্য মৃত্যুফাঁদ হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে বের হওয়া মিথেন গ্যাসে দুষিত হচ্ছে বায়ু ও পানি। যা নানা রোগ সৃষ্টি করছে।

গ্লোবাল মিথেন ট্র্যাকারের তথ্য অনুযায়ী, বিশ্বে বর্জ্য থেকে সর্বোচ্চ মিথেন নিঃসরণকারী দেশ হচ্ছে ভারত। বিজ্ঞানীরা জানান, কার্বন ডাই অক্সাইডের পর বিশ্ব জলবায়ু পরিবর্তনে অন্যতম ভূমিকা রাখছে মিথেন গ্যাস। কারণ এই গ্যাস অতিরিক্ত তাপ ধরে রাখতে পারে।

ভারতের অসংখ্য ময়লার ভাগাড়ের মধ্যে অন্যতম দিল্লির ভালসওয়া। এরইমধ্যে এখানকার ময়লার স্তুপের উচ্চতা ২০৩ ফুট ছাড়িয়েছে। প্রতি ঘণ্টায় গড়ে ২ মেট্রিকটন মিথেন গ্যাস নিঃসরণ হচ্ছে এই ভাগাড় থেকে। যা শুধু বায়ু নয়, আশপাশের পানির উৎস দূষণের বড় কারণ। সিন এন এনের এক প্রতিবেদন বলছে, এই ভাগাড়ের আশপাশের পানিতে অ্যামোনিয়া ও সালফেটের পরিমাণ বেশি হওয়ায় নানা রোগ সৃষ্টি হচ্ছে।

দিল্লির একজন বাসিন্দা বলেন “এখানে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছি, কিন্তু আমরা কোথায় যাবো? বেশিরভাগেরই শ্বাস নিতে সমস্যা হয় এবং চোখ জ্বালাপোড়া করে।”

মিথেনের মাত্রা কমাতে নানা পদক্ষেপ নিলেও ১৩০টি দেশের মত গ্লোবাল মিথেন চুক্তিতে সই করেনি ভারত। কারণ দেশটির ৭৪ শতাংশ মিথেন গ্যাস নিঃসরণ হয় কৃষিখাত থেকে।

পরিবেশকর্মীদের দাবি বর্জ্য ব্যবস্থাপনা ও প্লাস্টিক পণ্যের উৎপাদন বন্ধ এবং নাগরিক সচেতনতা বাড়লে পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে।

 

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।