দিল্লিতে প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক সাইদুর রহমান

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ভারতে বাংলাদেশ হাইকমিশন নয়াদিল্লি মিশনে প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমান'কে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

ভারতে বাংলাদেশ হাইকমিশন নয়াদিল্লি মিশনে প্রেস মিনিস্টার হিসেবে সাংবাদিক মো. সাইদুর রহমানকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

রবিবার (১৯ জুলাই) এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয় উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মো. সাইদুর রহমানকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেয়া হয়েছে।

শর্তানুযায়ী, যোগদানের তারিখ হতে আগামী ১ বছর মেয়াদে তিনি ভারতে বাংলাদেশ হাইকমিশন নয়াদিল্লি মিশনের প্রেস উইং মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োজিত থাকবেন। এই নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

নতুন নিয়োগপ্রাপ্ত প্রেস মিনিস্টার (প্রেস) মো. সাইদুর রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনার ‘ক্রিয়েটিভ এন্ড আর্টস’ এবং ‘ফ্যাক্ট চেকিং’ উপকমিটির সদস্য ছিলেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সাধারণ সম্পাদক ছাড়াও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি (আরএফইডি)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

নিয়োগের আগে সাইদুর দৈনিক ইত্তেফাকএর ‘রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক’ হিসেবে দায়িত্ব পালন করেন।

 

মাসউদ/এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More