
দিনাজপুরে মালবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

দিনাজপুরে বিএনপি‘র ডাকা ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে ভুট্টা ভর্তি ট্রাকে আগুন দিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১৩ নভেম্বর) ভোরের দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
বিএনপির ডাকা অবরোধকে কেন্দ্র করে আইন–শৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষ্য করা গেলেও ধরাও পাকড়াও অব্যাহত রয়েছে। প্রতিদিন জামাত–বিএনপির ১০ থেকে ১৫ জন নেতাকর্মীকে আটক করা হচ্ছে বলেও আইন–শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। আন্দোলনকে কেন্দ্র করে জামায়াত বিএনপির নেতাকর্মীরা অনেকটাই আত্মগোপনে রয়েছেন।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।