দীপ্ত নিউজ
বাংলাদেশ

দাবদাহে পুড়ছে রাজশাহী

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
দাবদাহে পুড়ছে রাজশাহী
প্রচন্ড দাবদাহে পাখিরাও তৃষ্ণার্ত, বিপর্যস্ত।

সূর্যের আগুনে পুড়ছে রাজশাহী অঞ্চল। দাবদাহে ও ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে গত কয়েকদিন থেকে মৃদ থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, গত কয়েকদিন থেকে রাজশাহীর ওপর দিয়ে মৃদ থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
বুধবার (১২ এপ্রিল) বিকেল ৩টার পর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস যা মাঝারি তাপদাহ আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯.০ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। আর গত পরশু সর্বোচ্চ তাপমাত্রা রেকড় করা হয় ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০.৭ ডিগ্রি সেলসিয়াস।

আরো কয়েকদিন এ তাপমাত্রা অব্যাহত থাকবে। স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়াসহ গাছ-পালা কমে যাওয়ায়, নগরায়ন বৃদ্ধিপাওয়ায়, যান-বাহন বৃদ্ধি, ঘনবসতি বৃদ্ধি পাওয়ায়, নদীর পানি শুকিয়ে যাওয়ায় বালু দ্রত উত্তপ্ত হওয়ার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে জানালেন আবহাওয়ার এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত বছর ১৫ এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

 

এমি/দীপ্ত

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।