শুক্রবার, মার্চ ২৭, ২০২৬
শুক্রবার, মার্চ ২৭, ২০২৬

বাড়িতে ট্যাংক বানিয়ে ২৫ হাজার লিটার তেল মজুত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
শেরপুর শহরে আবাসিক ভবনের নিচতলায় ট্যাংক বানিয়ে ডিজেল মজুত করার অভিযোগে ‘মেসার্স শিমলা ট্রেডার্স’ কে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শেরপুর শহরের ৫ তলা আবাসিক ভবনের নিচতলায় ২৫ হাজার লিটার তেলের ট্যাংক বানিয়ে ডিজেল মজুত করার অভিযোগে মেসার্স শিমলা ট্রেডার্স মালিক তাপস নন্দীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে একদিনের মধ্যে মজুতকৃত তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টায় শহরের গোয়ালপট্টি এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিমলা ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অবৈধভাবে আবাসিক ভবনের নিচতলায় তেলের ট্যাংক বানিয়ে ডিজেল মজুত করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন তাপস নন্দী ও শফিকুল ইসলাম হেলাল। বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় শেরপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে আবাসিক ভবনের নিচতলায় ডিজেল মজুদের অপরাধে ওই ব্যবসায়ীকে অর্থদণ্ড এবং একদিনের মধ্যে তেল ও ট্যাংক সরানোর নির্দেশ দেয়া হয়।

শেরপুর জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, নিয়ম না মেনে দাহ্য পদার্থ বিক্রির অপরাধে মেসার্স শিমলা ট্রেডার্সকে অর্থদণ্ড দেয়া হয়েছে। সেইসঙ্গে ডিজেলগুলো শুক্রবার (২৭ মার্চ) বিকালের মধ্যে সরিয়ে নেয়ার আদেশ দেয়া হয়েছে।

তিনি আারও বলেন, যেহেতু এটা দাহ্য পদার্থ তাই আবাসিক বিল্ডিং এ যারা রয়েছেন তাদের নিরাপত্তার জন্য দ্রুত সময়ের মধ্যেই সব করা হবে। তেল সরিয়ে নেয়ার সময়েও আমাদের নজরদারি থাকবে। এছাড়াও তাদের অন্যান্য লাইসেন্স গুলো যাচাইবাছাই করা হচ্ছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More