
তিন পরিবর্তন নিয়ে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাঁচা–মরার লড়াইয়ের সমীকরণ সামনে রেখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আসরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হারের পর আজ একাদশে তিন পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে শামীম হোসেন পাটোয়ারীর।
সাকিব আল হাসান বলেন, ‘তিনটি পরিবর্তন আনা হয়েছে। আশা করছি ভালো কিছু হবে। উইকেটের চরিত্র দেখেই প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি।’
আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি বলেন, ‘আমরাও ব্যাট করতে চেয়েছিলাম। তবুও চেষ্টা করবো ওদেরকে (বাংলাদেশ) কম রানে বেধে রাখতে।’
বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, মুজিব–উর রহমান, ফজল হক ফারুকি।
এসএ/দীপ্ত নিউজ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।