দীপ্ত নিউজ
জাতীয়

তিন জেলার ডিসি প্রত্যাহার

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
তিন জেলার ডিসি প্রত্যাহার
জনপ্রশাসন মন্ত্রণালয়।

নাটোর, গাইবান্ধা ও রংপুর জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেটকে নিজ নিজ পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়েছে, নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে নিজ নিজ পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরবর্তী নির্দেশনা ও পদায়ন না হওয়া পর্যন্ত তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে সংযুক্ত থাকবেন।

 

এসএ