রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬
রবিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৬

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথেই হাঁটছেন তারেক রহমান: ফারুকী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তারেক রহমান পরিষ্কার তার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথেই হাঁটছেন— এমন মন্তব্য করেছেন সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তারেক রহমান পরিষ্কার তার বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথেই হাঁটছেন— এমন মন্তব্য করেছেন সাবেক সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) নিজ ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

দীপ্ত নিউজপাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো

বেশ কিছুদিন আগে একজন আমাকে একটা ছবি পাঠায়। ছবিটার অথেনটিসিটি যাচাই করার জন্য একজনকে দেই। ছবিটা ছিল ১৯৫৩ সালে প্রভাত ফেরি শেষে মোনাজাতরত মানুষের। এর মধ্যে আজকে ফাহাম আব্দুস সালামের সৌজন্যে ওই ছবিটা টীকাসহ পাইলাম। আর গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে মোনাজাত আদায় করলেন।

অনেক দিন ধরে শুনতেছিলাম, তারেক রহমান এখন আর জিয়াউর রহমানের লাইনে নাই। আমি তো দেখলাম, প্রধানমন্ত্রী হওয়ার পর উনি পরিষ্কার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পথেই হাঁটছেন।

জিয়াউর রহমানের পথটা কী?

সেটা হইলো আমাদের ধর্মীয় পরিচয়আচাররীতি না লুকাইয়াই আমরা একটা বহু জাতিবহু ধর্মবহু ভাষার মানুষের রিপাবলিক বানাইতে পারি। যেই রিপাবলিকের মানুষ শহীদ মিনারে ফুল দেয়, চাইলে মোনাজাত পড়তে পারে, আবার গাইতেও পারে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো….’, যেই রিপাবলিক কারো হেজেমনিক পারপাস সার্ভ না কইরা আত্মপরিচয় গইড়া তুলতে পারে, যেই রিপাবলিকের মানুষেরা তার স্বাধীনতা যুদ্ধ নিয়া গৌরব করে এবং স্বাধীনতা রক্ষার প্রয়োজন হইলে চব্বিশ ঘটাইয়া দিতে পারে।

কিন্তু এখন প্রশ্ন হইলোকে বা কারা কোন সংকোচে এই মোনাজাতকে আমাদের কালেকটিভ মেমোরি থেকে মুছে দিতে চাইলো? এর পেছনের রাজনীতিটাই বাংলাদেশের অনেকগুলা সাংস্কৃতিক সংকটের একটা।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More