শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬
শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬

তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানালেন মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইতৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫ টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই দুই নেতার মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়।

এ সময় তাদের সঙ্গে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপি নির্বাচন কমিটির সমন্বয়কারী ইসমাইল জবিউল্লাহ উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল দলের চেয়ারম্যানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিজয়ের অভিনন্দন জানান। তার নেতৃত্বের ভূয়সী প্রশংসাও করেন। তারেক রহমানও বিএনপি মহাসচিবকে বিজয়ের অভিনন্দন জানান।

এ সময় তারা দু’জনে বেশকিছু সময় সারাদেশে নির্বাচনের ফলাফল বিশ্লেষণসহ নানা বিষয়ে আলাপ করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও১ আসনে নির্বাচন করে বিজয়ী হয়ে আজ ঢাকায় ফিরলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More