
তাইজুল ইসলামকে এশিয়া কাপের স্কয়াডে রাখার দাবিতে মানববন্ধন

আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপের মুল দলে ক্রিকেটার তাইজুল ইসলামকে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে তার নিজ জেলা নাটোরের ক্রিকেট সমর্থকরা।
শুক্রবার(২৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে নাটোরের সাবেক ক্রিকেটার ও তাইজুল ইসলামের ভক্তদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে ক্রিকেট প্রেমীরা বলেন, তাইজুল বাংলাদেশ জাতীয় দলের একজন অভিজ্ঞ ও পরিপক্ব ক্রিকেটার। দীর্ঘদিন ক্রিকেট খেলে তিনি নিজেকে প্রমাণ করেছেন। তিনি এখনো দেশের জন্য অপরিহার্য একজন খেলোয়াড়। জাতীয় দলে অতীতের কৃতিত্বপূর্ণ অবদানের কথা বিবেচনা করে জাতীয় দলে তাইজুলের অন্তর্ভুক্তির দাবি জানান বক্তারা। স্পিন আক্রমণ ও ব্যাট হাতে সাবলীল রান করার অসাধারণ ক্ষমতা রয়েছে এই তাজুল ইসলামের। তাই তার জাতীয় দলে ঠাঁই না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেন মানববন্ধনে অংশ নেওয়া ক্রিকেট প্রেমিরা। বক্তারা দ্রুত তাইজুল ইসলামকে জাতীয় দলে অন্তর্ভুক্তির জন্য ক্রিকেট বোর্ডের কাছে দাবি জানান।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।