শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ঢাবি ও সাত কলেজের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত: আসিফ নজরুল

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ঢাবি ও সাত কলেজের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত: আসিফ নজরুল

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে গতকালের সংর্ঘষের ঘটনাকে অনাকাংক্ষিত মন্তব্য করে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, পরিস্থিতি সামাল দিতে সব চেষ্টা করছে সরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সবাইকে ধৈর্য্য করার আহবান জানিয়েছেন।

সোমবার (২৭ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তারা।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গতকালের ঘটনা শিক্ষা মন্ত্রণালয়ের বিষয় হলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয় থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও চলে আসে।

তিনি বলেন, সবাইকে ধৈর্য়ের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে নির্দেশ দেয়া হয়েছে। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব মন্তব্য করে তিনি জনদুর্ভোগ হয় রাস্তা বন্ধ করে এমন কোন কর্মসূচি না দেয়ার অনুরোধ জানান। ছাত্ররা সব সময়ই পজিটিভ কাজ করে তারপরেও ২/১ ভুল হয়ে যেতে পারে মন্তব্য করেন তিনি।

বৈঠক শেষে ডিএমপি কমিশনার বলেন, গতকাল রাতের সংঘর্ষের সময় পুলিশ অত্যন্ত ধৈর্যের সাথে পরিস্থিতি সামাল দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় যেটুকু প্রয়োজন শুধু সেটুকু সাউন্ড গ্রেনেড এবং টিয়ারসেল ব্যবহার করেছে। নাহলে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারতো। আজকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে আশা করেন তিনি।

আল